ছবিতে দেখুন, গাজায় স্বাস্থ্যবিধি মেনে কীভাবে চলছে হেফজখানা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গাজায় দীর্ঘদিন যাবত কুরআনের ক্লাস বন্ধ ছিল। তবে এই সংক্রমিত রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করে পুনরায় কুরআনের ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

প্রতিরোধমূলক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলে গাজার সমস্ত মসজিদে হিফজুল কুরআন সেশন। কুরআন তিলাওয়াতের কোর্সও পুনরায় চালু করা হয়েছে।

আরো পড়ুন: ইসরাইলের পশ্চিমতীর দখলের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে রাশিয়া

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য নিয়মের সাথে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কুরআন, রেহেল ও নীচে বিছানোর জন্য পাটি বাড়ি থেকে নিয়ে আসতে হয়।

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতিতে ইসলাম ও মুসলিম উম্মাহ
পরবর্তি সংবাদসাহেদের লুটপাটের হাত বিস্তৃত ছিল সরকারের আরো বিভিন্ন দপ্তরে