ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়া সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাজধানী দামেস্কে সিরিয়ার রক্তপিপাসু প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ইরান ও সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা গেছে।
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে জেনারেল বাকেরি বলেন, তার দেশ এখন থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দামেস্ককে সহযোগিতা করবে। জেনারেল বাকেরি জেনারেল আইয়্যুবের আমন্ত্রণে সাড়া দিয়ে গত মঙ্গলবার দামেস্ক সফরে যান।
প্রসঙ্গত, ইরানের সহায়তায় দীর্ঘদিন সিরিয়ার শিয়া সরকার বাশার আসাদ নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এধরণের চুক্তিগুলো সামনের দিনগুলোতে সিরিয়া যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন।
পার্সটুডে
















