ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার মুল হোতা সাগরকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৯ জুলাই) বিকেলে মধুপুর গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও টেলিভিশনসহ বিভিন্ন মালামাল।
আরো পড়ুন: টাঙ্গাইলে বাড়ি থেকে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার
গত শুক্রবার সকালে মধুপুর পৌরসভার মাষ্টারপাড়া এলাকার গণি মিয়া, তার স্ত্রী তাজিরন, ৮ বছরের মেয়ে সাদিয়া এবং ১৪ বছরের ছেলে তাজেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে পরিবারটির একমাত্র বেঁচে যাওয়া সদস্য নিহত গনির বড় মেয়ে সোনিয়া।
















