সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাসস

পূর্ববর্তি সংবাদমধুপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার মূল হোতা গ্রেফতার
পরবর্তি সংবাদসরকারি কর্মচারিদের ভ্রমণ ব্যয়ের অর্ধেক বরাদ্দ স্থগিত, ১ হাজার কোটি টাকা সাশ্রয়