ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে রাতভর বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রবিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হলেও ভোর থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।
সোমবার (২০ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়কে জলাবদ্ধতা দেখা যায়। তলিয়ে যায় অনেক সড়ক।
সরেজমিনে দেখা যায়, মহানগরীর গুলিস্তান, মতিঝিল, কারওয়ানবাজার, ফার্মগেট, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা, মতিঝিল ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। ঢাকায় ১৯ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে।
















