ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ দেশটিতে এর আগে আক্রান্ত হননি। খবর এনডিটিভির।
সবমিলিয়ে ভারতে আক্রান্ত হলেন ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৪৯৭ জনের।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড এখন ভারতের।
গত তিন দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা বেশি। রোজ নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজারের বেশি মানুষ। রোববার তা বেড়ে হল প্রায় ৩৯ হাজার। সোমবার তাও বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়।
















