ইসলাম টাইমস ডেস্ক: বৃটেনের ওহিও কেন্দ্রীয় আর রহমাহ মসজিদে প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়েছে। ওহিও কমুনিটির মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে এ অনুমোদন দেওয়া হয়েছে।
মসজিদের কর্মকর্তা মুহাম্মাদ আবদু বলেন, মুসলিম সম্প্রদায়ের প্রয়োজনের সময়ে আজানের ঘোষণাটি এসেছে। করোনা ভাইরাসের কঠিন সময় আমাদের একে অপরের কাছে আসা এবং আশায় বুক বাঁধা উচিত।
ইতিপূর্বে এপ্রিল মাসে মিনিপলিসের মসজিদে রমজান উপলক্ষে সাময়িক সময়ের জন্য প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়। তা দেখে আইনবিদ ইসমাইল মুহাম্মাদ ওহিওর কেন্দ্রীয় মসজিদে আজানের অনুমোদনের জন্য চেষ্টা করেন। প্রায় চার মাসের অব্যাহত চেষ্টার পর মাইকে আজানের অনুমোদন হয়।
















