আরও ৫০ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ২ হাজার ৯২৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ৯২৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। মোট মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন এবং মোট সুস্থ ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ১০,৪১,৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবৃটেনের ওহিও কেন্দ্রীয় মসজিদে প্রথম বারের মতো মাইকে আযান
পরবর্তি সংবাদসিঙ্গাপুর পালিয়ে যাওয়া দুই শিকদারের জামিন আবেদন নাকচ