নেত্রকোনায় ট্রলারডুবি: শহীদ পরিবারের পাশে ইকরামুল উম্মাহ ও তাকওয়া ফাউন্ডেশন

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর এলাকায় হাওড়ে ট্রলার ডুবে নিহত ১৮ জন মাদরাসা ছাত্র- শিক্ষকের পরিবারের মাঝে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করেছে তাকওয়া ফাউনেডশন ও ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন।

নেত্রকোনার হাওড়ে নৌকাডুবিতে ইন্তেকাল হওয়া ১৮ জন হাফেজ আলেমের পরিবারের প্রত্যেক বিধবাকে একটি করে সেলাই মেশিন ও নগদ নগদ অর্থ প্রদান করেছে মাওলানা গাজী ইয়াকুব পরিচালিত তাকওয়া ফাউনেডশন।

নিহতেদের অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান ও সকল নিহতদের কবর জিয়ারত করেছেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ পরিচালিত  ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন। নিহতদের কবর জিয়ারত শেষে ট্রলার ডুবে নিহত আলেম হাফেজ মাহফুজুর রহমানের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির বিশেষ টিম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহত পরিবারের নিকটাত্মীয় স্বজনদের নিয়ে নিহতদের মাগফিরাত কামনা করে একটি সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন ।

এছাড়া নিহতদের পরিবারকে আরো সহায়তা করেছেন সদ্য প্রতিষ্ঠিত মাওলানা মুহিব্বুল্লাহ রাঃ ফাউন্ডেশন।

নেত্রকোনায় ট্রলার ডুবে শহীদ পরিবারের পাশে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

এর আগে  নিহতদের পরিবারের সাথে সাক্ষাত ও সহোযগীতা করেছেন, আলেমদের স্বেচ্ছাবেসী সংগঠন হাফেজ্জী হুজুর সেবা সংস্থা ও  ‘সাদাকাহ ফাউন্ডেশন’।

এছাড়া ঢাকা মিরপুরের আরজাবাদ মাদরাসার মুহতামিম ও বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং  হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাঈদ আল হাবিব ও জামিয়া ফয়জুর রহমান রহ.এর শাইখুল হাদীস ও মুহতামিম আল্লমা আব্দুল হক নিহত আলেম পরিবারের এতিম সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করতেও আগ্রহ প্রকাশ করেছেন।এছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকেও নিহত আলেম পরিবারদের দেওয়া হয়েছে বিশেষ অনুদান।

এদিকে মাওলানা ইমরান হুসাইন হাবিবি পরিচালিত পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশও নিহত আলেমদের পরিবারদের নগদ অর্থ প্রদানসহ প্রত্যেক পরিবারের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের স্থায়ী সহায়তার আশ্বাস জানিয়েছেন।

এছাড়াও ট্রলারডুবির ঘটনায় নিহতদের অসহায় পরিবারগুলোর পুর্নবাসনে কাজ করছে ইত্তেফাকুল উলামা।
অসহায় পরিবারগুলোর তালিকা প্রনয়ণ,এতিমদের পড়াশোনা ও প্রতিপালনের কর্মপন্থা নির্ধারণসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছে ময়মনসিংহের আলেমদের এ সংগঠনটি।

অঅরো পড়ুন: নেত্রকোনায় ট্রলারডুবি: নিহত ১৮ জনের তালিকা ও সহায়তায় বিভিন্ন আলেম সংগঠন

পূর্ববর্তি সংবাদ১৫ আগস্ট সারাদেশে মসজিদে বিশেষ দোআর অনুরোধ
পরবর্তি সংবাদর‍্যাবকে স্পর্শকাতর তথ্য দিয়েছে জামিনে মুক্তি পাওয়া শিপ্রা