১৫ আগস্ট সারাদেশে মসজিদে বিশেষ দোআর অনুরোধ

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১৫ আগস্ট সারাদেশে জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হবে। এসময় সারাদেশের মসজিদগুলোতে বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সোমবার প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এ উপলক্ষ্যে আগামী ১৪ আগস্ট বাদ জুমা এবং ১৫ আগস্ট বাদ জোহর সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

পূর্ববর্তি সংবাদনেপালকে ট্রানজিট সুবিধা দিচ্ছে বাংলাদেশ
পরবর্তি সংবাদনেত্রকোনায় ট্রলারডুবি: শহীদ পরিবারের পাশে ইকরামুল উম্মাহ ও তাকওয়া ফাউন্ডেশন