মাওলানা ইউসুফ পাণ্ডোর আফ্রিকীর ইন্তেকাল, দেওবন্দের মুহতামিম সাহেবের শোকবার্তা

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা ইউসুফ পাণ্ডোর সাহেব গতকাল ১৩ আগস্ট সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা ইউসুফ পাণ্ডোর সাহেব রহ. ছিলেন দক্ষিণ আফ্রিকার মাওলানা ইবরাহীম আফ্রিকী দা. বা. এর বড় ভাই। তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নোমানী দা. বা.।

শোকবার্তায় দেওবন্দের মুহতামিম সাহেব বলেন, ‘মরহুম বহু গুণ-বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ.-এর শাগরিদদের মধ্যে আফ্রিকার সর্বশেষ ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন। জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার সকল আত্মীয়-পরিজন ও উত্তরসূরীদের সবরে জামীলের তাওফীক নসীব করুন। সকল বন্ধু-প্রিয়জনদের প্রতি মরহুমের জন্য মাগফিরাতের দোআ এবং ঈসালে সওয়াবের অনুরোধ করছি।’

পূর্ববর্তি সংবাদইরানের জ্বালানিবাহী জাহাজ আটক করেছে ‍যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদতালেবান বন্দিদের আনুষ্ঠানিক মুক্তির সূচনা, প্রথম ধাপে ৮০ জন