২০ সেপ্টেম্বর হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষার তারিখ নির্ধারণ

ইসলম টাইমস ডেস্ক: আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর রবিবার। আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ ২৪ তারিখ (সোমবার) হাইয়াতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির আজকের সভায় তিনটি সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তগুলো হলো:

১। ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু :২০ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, রবিবার। পরীক্ষা শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, মঙ্গলবার।

২। পূর্বের মত ১০ বিষয়ের পরীক্ষা হবে, ৪টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।)

৩। পরীক্ষার সময় : ৩ ঘণ্টা।

প্রসঙ্গত. এবার করোনা মহামারির কারণে ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে ১৪৪১ হিজরি তথা ২০২০ সালের কওমী মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস এবং অন্যান্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

পূর্ববর্তি সংবাদক্যালিফোর্নিয়ায় ১২ হাজার বজ্রপাতে জ্বলছে ৫ শ’র বেশি দাবানল
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৮৪, মৃত্যু ৪২, নতুন শনাক্ত ২৪৮৫