২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৮৪, মৃত্যু ৪২, নতুন শনাক্ত ২৪৮৫

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯৮৩ জন কোভিড রোগী মারা গেলেন।এই সময়ে ২ হাজার ৪৮৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন এবং মোট সুস্থ ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩১ পুরুষ ও নারী ১১ জন। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯৮৩ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন এবং মোট সুস্থ ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তি সংবাদ২০ সেপ্টেম্বর হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষার তারিখ নির্ধারণ
পরবর্তি সংবাদমুসল্লিদের হত্যার পর মসজিদ পুড়িয়ে ফেলার ইচ্ছা ছিল সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের