ইসলম টাইমস ডেস্ক: আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিতব্য দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর রবিবার। আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ ২৪ তারিখ (সোমবার) হাইয়াতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির আজকের সভায় তিনটি সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তগুলো হলো:
১। ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু :২০ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, রবিবার। পরীক্ষা শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, মঙ্গলবার।
২। পূর্বের মত ১০ বিষয়ের পরীক্ষা হবে, ৪টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।)
৩। পরীক্ষার সময় : ৩ ঘণ্টা।
প্রসঙ্গত. এবার করোনা মহামারির কারণে ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে ১৪৪১ হিজরি তথা ২০২০ সালের কওমী মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস এবং অন্যান্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
















