হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা মাওলানা সুলাইমান নোমানীর সুস্থতার জন্য দোয়াকামনা

হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা মাওলানা সুলাইমান নোমানী। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা মাওলানা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

সূত্র জানিয়েছে, তিনি ব্রেইন, স্মৃতি শক্তি ও চোখের সমস্যায় ভুগছেন। এর আগে এই উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই, দেশের বারডেম,ইসলামীয়া ও বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে তিনি মরাঙ্গিরচর মাদ্রাসার নিজ বাসায় অবস্থান করছেন|

৪২ বছরের বেশি সময় ধরে মাওলানা সুলাইমান নোমানী বুখারীর দরস দিয়ে আসছেন। এছাড়া বর্তমানে তিনি প্রায় ১৫-২০ টি মাদ্রাসায় শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তি সংবাদবিদ্যুৎ উৎপাদনে সব সময় ভর্তুকি দেয়া সম্ভব হবে না: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ২৪ ঘন্টায় ১৫ হাজার ১২৪ টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২ হাজার ৪৩৬, মৃত্যু ৪৫