২৪ ঘন্টায় ১৫ হাজার ১২৪ টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২ হাজার ৪৩৬, মৃত্যু ৪৫

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার হাজার ১২৭ জনে।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদফতর এমন খবর দিয়েছে। এতে বলা হয়, গত একদিনে ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৩৬ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনার শনাক্তের পর সর্বমোট শনাক্ত সংখ্যা বেড়ে তিন লাখ আট হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

২৫ অগাস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এখন চলছে করোনা সংক্রমণের পঞ্চম মাস। মাস দুয়েক ধরে সংক্রমণ শনাক্ত পরীক্ষা কমায় নতুন রোগীর সংখ্যা কমলেও মৃত্যু কমছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা যেসব নির্দেশক থেকে বোঝা যায় সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে কিনা; বাংলাদেশে সেগুলো এখনো নেতিবাচক।

পূর্ববর্তি সংবাদহাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা মাওলানা সুলাইমান নোমানীর সুস্থতার জন্য দোয়াকামনা
পরবর্তি সংবাদজুলুম নিপীড়ন গণতন্ত্রহীনতায় নজরুল প্রেরণা জোগায়: রিজভী