হাইআতুল উলয়ার তাকমীল পরীক্ষার রুটিন প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: দেশের কওমি মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের তাকমীল (দাওরায়ে হাদিস) এর কেন্দ্রিয় বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

আগামী ২ সফর ১৪৪২ হিজরী মোতাবেক ২০ সেপ্টেম্বর রবিবার থেকে ১১ সফর ১৮৮২ হিজরী মোতাবেক ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ১০ দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ হাইআতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত তাকমীল পরীক্ষার এই রুটিন প্রকাশ করা হয়।

No photo description available.

* রুটিনে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার দিনগুলোতে প্রত্যহ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩ ঘন্টা পরীক্ষা হবে। তবে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।

* এ বছর দাওরা হাদিসের পরীক্ষায় কেরাত পরীক্ষাও সংযুক্ত হবে। সনদ পাওয়ার জন্য কিরাআতে উত্তীর্ণ হওয়া শর্ত।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট কওমি মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ১২ জুলাই থেকে হিফজ বিভাগ খোলার অনুমতি দেয়া হয়। আল্লাহ তাআলার অশেষ রহমতে এখনো পর্যন্ত দেশের কোথাও মাদরাসাগুলোতে করোনা সংক্রমণের কোনো সংবাদ পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদটেকনাফ থেকে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা আটক
পরবর্তি সংবাদপৌনে ৫ ঘন্টা জবানবন্দি শেষে কারাগারে পুলিশ পরিদর্শক লিয়াকত