“আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি”

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশুরা ও কারবালার বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করে বলেছেন,  আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি। সত্য ও ন্যায়ের মূল্যবোধ থেকে অন্য যেকোনো কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার সব মানুষের জন্যই প্রেরণার।

রোববার (৩০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে পোস্ট করা এক টুইটার বার্তায় মোদি  শ্রদ্ধা নিবেদন করেছেন ইমাম হোসাইন (রা.) প্রতি।

টুইটারে মোদি লিখেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন নবী মোহাম্মদ (সা.) এর এই দৌহিত্র।

উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী মোদি এমন সময় এই ঘটনা স্মরণ করলেন যখন তার বিরুদ্ধে দিল্লি, গুজরাট এবং কাশ্মীরে মুসলিম নির্যাতনের অভিযোগ রয়েছে। আর কারবালার ঘটনার আগ থেকেই আশুরার দিনটি বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন।

পূর্ববর্তি সংবাদভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক
পরবর্তি সংবাদঅনলাইনে কেনাকাটা: ক্রেতারা কেন পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে পছন্দ করেন