চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার ৩

ইসলাম টাইমস ডেস্ক: র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশি মদসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোশাররফ হোসেনের ছেলে মাসুম আহম্মেদ রাজু (২২), মগলু মিয়ার ছেলে শামীম হোসেন (২২) ও মৃত সালাম মিয়ার ছেলে মো ছামির (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যামব জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের ছোট সোনামসজিদ এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল বিদেশি মদসহ হাতেনাতে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

পূর্ববর্তি সংবাদমসজিদে বিস্ফোরণ: বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দেবে তিতাস
পরবর্তি সংবাদআখাউড়ায় সবজি ক্ষেতে বৃদ্ধের লাশ