সংশয় নেই, নির্ধারিত তারিখেই হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

রায়হান মুহাম্মাদ।।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়ার চেয়াম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের কারণে আগামীকাল (রবিবার) ২০ সেপ্টেম্বর বোর্ডটির কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছিল। তবে বোর্ডটির দায়িত্বশীল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ইসলাম টাইমসকে জানিয়েছেন এখন পর্যন্ত হাইয়াতুল উলয়ার পরীক্ষা বাতিল করার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। আগামীকাল রবিবার থেকেই শুরু হচ্ছে ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীসের পরীক্ষা।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, প্রত্যেক জোনের যিম্মাদার, নেগরান ও সংশ্লিষ্ট সবাই তাদের কেন্দ্রে পৌঁছে গেছেন ইতোমধ্যে। তাই নির্ধারিত সময়েই শুরু হচ্ছে পরীক্ষা।

বোর্ডে চেয়াম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালে শোক প্রকাশ করে তিনি বলেন, করোনার কারণে আমাদের গত বছরের পরীক্ষা এবছর নিতে হচ্ছে। এখন পরীক্ষা পিছিয়ে দিলে শিক্ষার্থীদের আরো সময় অপচয় হওয়ার সম্ভবনা রয়েছে।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৫১, মৃত্যু ৩২ জনের
পরবর্তি সংবাদভালাবাসায় সিক্ত জানাজা শেষে আল্লামা আহমদ শফী রহ.-এর দাফন সম্পন্ন