বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বানানী এলাকার আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

পূর্ববর্তি সংবাদডেমরায় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
পরবর্তি সংবাদবৃষ্টিতে প্রশমিত হবে তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর