আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শনিবার একটি রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত চারজন আহত হয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি শনিবার এমন তথ্য জানিয়েছেন। খবর সিনহুয়ার।

মুরাদি সাংবাদিকদের বলেন, আলী আবাদ জেলায় সকালে বিস্ফোরণে দুজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অপর এক কর্মকর্তা তালেবান যোদ্ধাদের নিরাপত্তা বাহিনীর যানবাহন লক্ষ্য করে রাস্তায় বোমা পুঁতে রাখার অভিযোগ করেন।

তবে তালেবান এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পূর্ববর্তি সংবাদডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ
পরবর্তি সংবাদএমসি কলেজে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর: সেতুমন্ত্রী