এমসি কলেজে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: ‘সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটি প্রধানমন্ত্রীর নির্দেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনাসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। তিনি বলেন, সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না।

কয়েকটি আসনে সর্বশেষ অনুষ্ঠিত উপ-নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মাঠে না থেকে অভিযোগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোক দেখানো। তিনি বলেন, সরকার দমন নীতিতে বিশ্বাস করে না। সরকার মানবিক আচরণ করছে বিএনপির সাথে।

আলোচনাসভা শেষে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।

আরো পড়ুন: ধর্ষণে ছাত্রলীগের জড়িত থাকা নতুন নয়: ফখরুল

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার দুই

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৪
পরবর্তি সংবাদচীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ শ্রমিকের মৃত্যু