চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের রাউজান থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার টেকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মৃত খোকন দাশের ছেলে আকাশ দাশ (২৫) ও চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম গোসাইল ডাঙ্গা এলাকার মৃত হাজী মোহাম্মদ ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ৭-এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় নেত্রকোনায় ক্লিনিক সিলগালা
পরবর্তি সংবাদশুধু ধর্ষণ নয়, ব্যভিচারের শাস্তিও নিশ্চিত করতে হবে: সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দ