দুর্গাপূজা উপলক্ষে মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এ উপহারসামগ্রী ভারতে পাঠানো হয়।

 

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটা গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন। বেলা ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে উপহারসামগ্রী নিয়ে ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারসামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেয়া হয়।

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহুর পদত্যাগ চায় অর্ধেকের বেশি ইসরাইলি!
পরবর্তি সংবাদমুরাদনগরে জাতীয় সংগীতের সুরে হামদ পরিবেশন করায় মাদরাসা বন্ধ করে দিল প্রশাসন