নভেম্বরেও স্কুল খুলছে না: ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: কোভিড-১৯ পরিস্থিতির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বর মাসেও খুলতে নাও পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেক দেশ যারা স্কুল আবার চালু করেছিল, তারা এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। এছাড়া, শীত মৌসুমে করোনভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগও আছে।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা বুঝব যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য কোনও স্বাস্থ্যঝুঁকি নেই, তখন আমরা পুনরায় স্কুল খোলার বিষয়ে চিন্তা করব।’

দীপু মনি বলেন, ‘কবে এই পরিস্থিতি তৈরি হবে তা কারও পক্ষে বলা সম্ভব না।’

পূর্ববর্তি সংবাদ‘নতজানু পররাষ্ট্র নীতির কারণেই বিএসএফ বাংলাদেশী খুনের নেশায় মেতেছে’
পরবর্তি সংবাদকঙ্গোর কারাগারে সশস্ত্র হামলা, পালিয়েছে ১৩০০ বন্দি