পূজামণ্ডপে ভারতীয় হাইকমিশনার: দু’দেশের বন্ধুত্ব পুরো পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশ  ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় না, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

আজ শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে ‘মুগ্ধতা’ প্রকাশ করেন তিনি।

মিডিয়াপাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ঢাকের তালে তাকে স্বাগত জানান এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, বার্তা প্রধান প্রভাষ আমিন, আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান,  ডিকাবের সাবেক সভাপতি মাইনুল আলমসহ জ্যেষ্ঠ সংবাদকর্মীরা।

বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। বললেন, অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার যে কথা বলা হয়, এর বড় উদাহরণ বাংলাদেশের দুর্গা উৎসব।

ভারতীয় হাইকমিশনার কথা বললেন বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উষ্ণতা নিয়েও। দুই দেশের সম্পর্কের গভীরতা যে দক্ষিণ এশিয়া ছেড়ে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ, বললেন সেকথাও।

মণ্ডপ পরিদর্শনের সময় এটিএন নিউজের কর্মীদের অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন দোরাইস্বামী দম্পতি।

পূর্ববর্তি সংবাদপ্রাণনাশের ভয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারছেন না এমবিএস!
পরবর্তি সংবাদকিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডারে লিকেজ, শিশুসহ দগ্ধ ১০