ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে নবজাতকের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পচেগলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এটি মর্মান্তিক এবং খুবই দুঃখজনক।  ধারণা করা হচ্ছে, নবজাতকটির বয়স দিন-তিনেক হবে। কেউ হয়তোবা কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ফেলে গেছে।

প্রক্টর বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শাহবাগ থানায় যোগাযোগ করলে তার লাশটিকে উদ্ধার করে মর্গে পাঠায়।

পূর্ববর্তি সংবাদহাজী সেলিমের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন
পরবর্তি সংবাদবিশ্বব্যাপী বিক্ষোভের মধ্যেও নোবিপ্রবির দুই হিন্দু শিক্ষার্থীর নবীজিকে নিয়ে কটূক্তির ধৃষ্টতা!