প্রশান্ত কুমার হালদারকে দেশে ফেরাতে কী পদক্ষেপ, জানতে চান হাইকোর্ট

প্রশান্ত কুমার হালদার (ছবি : সংগৃহীত)

ইসলাম টাইমস ডেস্ক: এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারকে বিদেশ থেকে ফেরাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

১০ দিনের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে দুদক চেয়ারম্যানকে।

-এনটি

পূর্ববর্তি সংবাদফরিদপুরে সালাফি স্থাপনা ভাঙচুর: যা বললেন মাওলানা মামুনুল হক
পরবর্তি সংবাদকাশ্মীরে ৪ স্বাধীনতাকামীকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী