ইসলাম টাইমস ডেস্ক: মরক্কোতে ফরাসি কনসাল জেনারেল ডন ফ্রাঙ্কোইস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে তিনি নিজ বাসায় আত্মহত্যা করেন।
মরক্কোর গণমাধ্যম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, কনসাল জেনারেল নিজ বাসার ভেতর যেখানে তিনি একা অবস্থান করছিলেন, ঘরোয়া সমস্যায় অতিষ্ঠ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বসেন।
অন্যদিকে সিকিউরিটি কর্মকর্তারা ঘটনার অন্যান্য দিক জানতে তাদের তদন্ত শুরু করে দিয়েছেন।
পুলিশ বলছে, ফরাসি কনসাল জেনারেল ডন ফ্রাঙ্কোয়সের মরদেহ টাঙ্গিয়ারের উত্তর অঞ্চলে কনস্যুলেট ভবনের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
তবে মরোক্কান বা ফরাসি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
এম এস আই
















