ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস।

সোমবার সকালে নোয়াখালী জেলায় তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সব দাবি পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগির গ্যাস সরবরাহও করা হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ২৪১৯, সুস্থ ২১৮৩
পরবর্তি সংবাদটানা ৩ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি