টানা ৩ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে টানা তিন সপ্তাহ ধরে প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দেশটির জনস হপকিন্স ইনভার্সিটি রোববার এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ২২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন বেশি। খবর সিএনএনের।

বিশ্বে করোনায় আক্রান্ত দ্বিতীয় প্রধান দেশ হিসেবে তালিকায় রয়েছে ভারত। ভারতের চেয়ে আমেরিকায় করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লাখ বেশি।

ভারতে এ পর্যন্ত ৯০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সেখানে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।

আমেরিকায় এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তার চার ভাগের এক ভাগ হয়েছে শুধু চলতি মাসেই। দেশটির বিভিন্ন প্রদেশে অত্যন্ত দ্রুতগতিতে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করছে।

করোনাভাইরাসের আক্রমণে আমেরিকার যখন এমন লণ্ডভণ্ড অবস্থা, তখন গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ শীর্ষ সম্মেলন দাবি করেছেন, তার দেশ করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সফল হয়েছে।

এনটি

পূর্ববর্তি সংবাদক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদমাস্ক পরতে বাধ্য করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার