ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মসজিদে নামাজ চলাকালীন সময়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ভয়াবহ সেই আক্রমণে ৫ মুসল্লিকে হত্যা এবং আরও ৪০ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রবিবার (২২ নভেম্বর) দেশটির পুলিশ গণমাধ্যমে ভয়াবহ এই হামলার তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের একটি মসজিদে মুসল্লিরা শুক্রবারের (২০ নভেম্বর) জুমার নামাজ আদায়ে জমায়েত করেন। এ সময় শতাধিক সন্ত্রাসী গ্রামটিতে গরু চুরির জন্য মোটরসাইকেলে চেপে মুসল্লিদের ওপর গুলি ছুঁড়ে। মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘতে।
-এনটি
















