আরব সাগরে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মিগ-২৯কে বৃহস্পতিবার আরব সাগরে বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে দু’জন পাইলট ছিলেন। তাঁদের একজনকে উদ্ধার করা গিয়েছে। দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে। সূত্র আনন্দবাজার।

বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ এ ঘটনা ঘটে।

ভারতীয় নৌসেনার মুখপাত্র বলেন, “২৬ নভেম্বর বিকাল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

ভারতীয় নৌ সেনা এক বিবৃতিতে বলেছে, ‘একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে’।

এই নিয়ে গত এক বছরে তিন বার মিগ ২৯-কের দুর্ঘটনা ঘটল। গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি।

এস এন

পূর্ববর্তি সংবাদ‘সরকারের আপত্তি থাকায়’ মাহফিলে আসেননি মাওলানা মামুনুল হক: বাবুনগরী
পরবর্তি সংবাদরোগীর কিডনি কেটে বিক্রি: বিএসএমএমইউ’র ৪ চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা