ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আজ ২৯ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছিল, করোনার কারণে ভারতের প্রতিনিধি দল আসছেন না।  কিন্তু তার মধ্যেই এখন শোনা গেল, চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশে আসছেন।

নেপালি গণমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট থেকে জানা গেছে, একদিনের সফরে নেপাল থেকে বাংলাদেশে আসবেন তিনি।

এতে বলা হয়েছে, বর্তমানে নেপালে অবস্থান করছেন তিনি। তবে এরপরই বাংলাদেশ ও পাকিস্তানে ঝটিকা সফরের কথা রয়েছে তার। রোববার তিনি নেপালি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বসেন। দেখা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গেও।

গত শুক্রবার নেপাল সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিত হর্ষ বর্ধন শ্রিংলা।

এরপরই দ্রুত নেপাল সফরে যান ফেঙ্গি। এখন সেখান থেকে ভারতের আরো দুই প্রতিবেশী রাষ্ট্রে যাবেন তিনি।

এম এস আই

পূর্ববর্তি সংবাদইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার নিন্দা হামাস ও তুরস্কের
পরবর্তি সংবাদসৌদি আরবে তেলক্ষেত্র রক্ষায় গোপনে ব্রিটিশ সেনা মোতায়েন, ক্ষুব্ধ ইয়েমেন