সৌদি আরবে তেলক্ষেত্র রক্ষায় গোপনে ব্রিটিশ সেনা মোতায়েন, ক্ষুব্ধ ইয়েমেন

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে ব্রিটেন গোপনে যে সেনা মোতায়েন করেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের একজন সদস্য। তিনি বলেছেন, সৌদি ভূখণ্ডে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না।

কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মুহাম্মাদ আল-বাখিতি বলেন, ব্রিটেন এবং আমেরিকা প্রকৃতপক্ষে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সদস্য। তবে সৌদি আরবে ব্রিটিশ সেনা মোতায়েন করার কারণে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।

ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবর অনুযায়ী, ব্রিটিশ ষোড়শ রেজিমেন্টের রয়্যাল আর্টিলারি থেকে গোলন্দাজ সেনাদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্রিটিশ বিরোধী দল সরকারের সমালোচনা করেছে।

তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরবের তেলক্ষেত্র রক্ষার জন্য এসব সেনা পাঠানো হয়েছে।

সূত্র : পার্সটুডে

পূর্ববর্তি সংবাদঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদযাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস