‘আমাদের সাথে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন?’

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে টার্গেট করে উগ্র ভাষায় বক্তব্য দিয়েছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

নিক্সন চৌধুরী বলেন, ‘আমাদের সাথে ফাঁপরবাজি কইরেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ কইরা চাঙা দিয়া উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন, এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।’

সোমবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিক্সন বলেন, ‘যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কূল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন। তাই এমন ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের। দালালি কইরা মাল খাইছেন, হেই মাল খাইয়া এহন ভাব নেন, চ্যালেঞ্জ করেন।’

‘মামুনুল হক কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে! ব্যাডা কী পাগল…? মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজ সারাদেশে যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। আসেন, দেখেন খেলা হবে। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নেই।’

প্রসঙ্গত, আলেম সমাজের প্রতি ভাস্কর্য ইস্যুতে রাজনীতিকদের ঔদ্ধত্যপূর্ণ ভাষা ব্যবহারে উগ্বেগ প্রকাশ করেছেন দেশের চিন্তাশীল মহল। এ বিষয়ে বিশিষ্ট  বুদ্ধিজীবী আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভাস্কর্য বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক।
আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেয়ার নামে বক্তার চরিত্রহনন বা তাকে হুমকি দেয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য পরিহার করা।ইজে
পূর্ববর্তি সংবাদভাস্কর্য নিয়ে যা বললেন আমু, মেনন, ইনু ও তোফায়েল
পরবর্তি সংবাদ`এসএসসি শিক্ষাক্রমে ধর্ম পরীক্ষা বাদ দেয়া দেশকে ধর্মহীন করা চক্রান্তের একটি অংশ’