এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম আরো কমল

ইসলাম টাইমস ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা কমলো। গত সপ্তাহে প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ৫০৮ টাকা কমেছিল। যদিও করোনার পরিস্থিতিতে গত অক্টোবরে ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বেড়েছিল।

মঙ্গলবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৮৩৩ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা। যা মঙ্গলবার বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৬৮৪ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬০ হাজার ৭৬৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬১ হাজার ৯৩৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ কিনতে হবে খরচ করতে হবে ৫০ হাজার ৪৪৬ টাকায়। এই মানের স্বর্ণ মঙ্গলবার পর্যন্ত বিক্রিমূল্য ছিল ৫১ হাজার ৬১৩ টাকায়।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।

ইজে

পূর্ববর্তি সংবাদশিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়েও কাউন্সিলর পদে বহাল সাবেক যুবলীগ নেতা
পরবর্তি সংবাদভারতে কৃষক আন্দোলন: ৮২ বছরের বৃদ্ধা ‘শাহীনবাগের দাদী’কে গ্রেফতার করল পুলিশ