ভারতে কৃষক আন্দোলন: ৮২ বছরের বৃদ্ধা ‘শাহীনবাগের দাদী’কে গ্রেফতার করল পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে আটক করা হল ‘শাহিনবাগের দাদী’ ৮২ বছরের বিলকিস বানুকে। শাহিনবাগের সিএএ-বিরোধী আন্দোলনের তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ। মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে যোগ দিলে তাকে আটক করে ভারতের পুলিশ।

বিলকিস বানু বলেছন, “আমরা চাষীর মেয়ে। আমাদের কথা শুনতে হবে সরকারকে।”

তাকে আটক করার সময় ব্যাপক হট্টগোল হয়। যদিও কেন তাকে আটক করা হয়েছে, তার সদুত্তর পাওয়া যায়নি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) বিরোধী আন্দোলনে গত বছরের শেষ দিকে ভারতের রাজধানী যখন তেতে ওঠে, সেই সময় খবরের শিরোনামে উঠে আসেন বিলকিস। দীর্ঘ আড়াই মাস ধরে শাহিনবাগে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া মহিলাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও উঠে আসেন তিনি।

সেই বিলকিস বেগমের কৃষক আন্দোলনে শামিল হওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। ঠান্ডা অগ্রাহ্য করে দিল্লি পুলিশের পানি কামানের সামনে কৃষকরা যখন রুখে দাঁড়ান, ওইসময় বিক্ষোভে শামিল এক মহিলাকে বিলকিস বানু বলে দাবি করেন গেরুয়া শিবিরের লোকজন। মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ১০০ রুপি ফেললেই শাহিনবাগের ‘দাদি’-কে পাওয়া যায় বলে সে সময় কটাক্ষ করেন বিজেপি-ঘনিষ্ঠ বলে পরিচিত কঙ্গনা রানাউতও। পরে যদিও দেখা যায়, ওই মহিলা বিলকিস নন।

এ বার প্রকৃত বিলকিস সামনে এলেন।  ইজে

পূর্ববর্তি সংবাদএক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম আরো কমল
পরবর্তি সংবাদবাংলাদেশীদের জন্য ওমরাহ পালন বিষয়ে এখনো সুখবর মেলেনি