আজানে দুইবার ‘আল্লাহু আকবার’ বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুয়াজ্জিন!

ইসলাম টাইমস ডেস্ক: জোহর নামাযের সময়। এলাকাবাসী মসজিদের মাইক থেকে দুইবার আল্লাহু আকবার শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাননি। গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে মুয়াজ্জিন সাহেব পড়ে আছেন। কাছে গিয়ে বুঝতে পারেন, ইতিমধ্যেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজানের মতো মহান ইবাদতে রত অবস্থায় পরপারে পাড়ি জমিয়েছেন ময়মনসিংহের একজন মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ (৬৫)।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ওই এলাকার খান্দার আগপাড়া জামে মসজিদে মৃত্যু হয় মুয়াজ্জিনের। বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

স্থানীয়ারা জানায়, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায়নি। এর স্থানীয়রা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি ওই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানান স্থানীয়রা।

-এসএন

পূর্ববর্তি সংবাদভারতে মুসলিম মেয়েদের মধ্যে ধর্মান্তরের প্রবণতা, কিছু বেদনাদায়ক অভিব্যক্তি
পরবর্তি সংবাদবিশ্বজুড়ে করোনামুক্ত সাড়ে চার কোটির বেশি