টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইলের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইজে

পূর্ববর্তি সংবাদসৌদি-তুরস্ক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার নতুন অধ্যায়
পরবর্তি সংবাদজাতিসংঘের উচিত ভাসানচরে রোহিঙ্গাদের সাহায্য করা : পররাষ্ট্রমন্ত্রী