ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, প্রতিটি মাদরাসায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে।
তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল মাদরাসায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি তা নিবিড় পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলা চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হানিফ বলেন, জাতীয় সংগীত কোনো ভাবেই ভুল গাওয়া যাবে না। একদম সঠিক উচ্চারণে এবং সুরে শুদ্ধ করে গাইতে হবে এবং গাওয়ার সময় এর প্রতি যথাযথ সম্মানও দেখাতে হবে। যখন জাতীয় সংগীত বাজানো হয় ও জাতীয় পতাকা প্রদর্শন করা হয়, তখন উপস্থিত সবাইকে জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে।
-এসএন
















