প্যারিসে ম্যাক্রোঁর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ, আটক ১৫০

ইসলাম টাইমস ডেস্ক: নতুন নিরাপত্তা বিলের কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছে দেশটির রাজধানী প্যারিসের মানুষ। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে প্রায় দেড়শ জনকে আটক করেছে । সূত্র: ডয়চে ভেলের প্রতিবেদন।

জানা যায়, পুলিশকে অধিক ক্ষমতা ও সুরক্ষা দেয়া বিলটি বাতিলের দাবিতে, রাজধানী প্যারিসে বৃষ্টিভেজা সড়কে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। কিন্তু মোতায়েন করা অতিরিক্ত পুলিশ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে দেড়শ জনকে আটকের কথা জানিয়েছেন ফ্রেঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন।

আগের বিক্ষোভগুলোতে দোকানপাট ও গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিক্ষোভের ভেতর পুলিশ ঢোকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নতুন প্রস্তাবিত বিল অনুযায়ী, পুলিশের জন্য ক্ষতিকর হয় এমন ছবি ও ভিডিও করা যাবে না।

এরই মধ্যে সংসদের নিম্নকক্ষে পাস হওয়া বিলটি গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন ও পুলিশের নিষ্ঠুরতা বাড়াবে উল্লেখ করে শুরু থেকেই বিক্ষোভ করে আসছে হাজার মানুষ।

-এসএন

পূর্ববর্তি সংবাদশাইখুল হাদিস মাওলানা নূর হুসাইন কাসেমী রহ.: এক নজরে বর্ণাঢ্য জীবন
পরবর্তি সংবাদকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বরুড়া মাদরাসার শিক্ষকের ইন্তেকাল