যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে আহত ৮

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে ট্রাম্প সমর্থকদের একটি সমাবেশে সহিংসতার ঘটনা ঘটেছে। ট্রাম্প সমর্থিত ‘প্রাউড বয়েজ’ ও বিরোধীপক্ষ ‘অ্যান্টিফা’ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

 

আহতদের মধ্যে চারজন ছুরির আঘাতে আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত বাকি চার জনের মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছেন। ঘটনাস্থল থেকে ২৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ‘স্টপ দ্য স্টিল’ শিরোনামে শনিবার দেশ জুড়ে প্রতিবাদ র‍্যালি ও প্রার্থনা কর্মসূচির ডাক দেয় ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট ও ফ্রিডম প্লাজার সামনে তারা সমাবেশের আয়োজন করে। এদের সমাবেশের পাশেই আরেকটি সমাবেশ করে ট্রাম্প-বিরোধীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মৃদু সংঘর্ষ হয়েছে। তবে এগুলো বাদে পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।

ইজে

পূর্ববর্তি সংবাদস্থান বদল, জানাযা যথাসময়ে বাইতুল মোকাররমে
পরবর্তি সংবাদহাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ