ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলার বিদ্যাগঞ্জের প্রবীণ আলেম মাওলানা মফিজুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (২৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে বিদ্যাগঞ্জের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।
৭৫ বছর বয়সী এ প্রবীণ আলেম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
কর্মজীবনে মাওলানা মফিজুদ্দিন ময়মনসিংহের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম, জামিয়া আশরাফিয়া খাগডহর, মালতীপুর মাদরাসা ও বিদ্যাগঞ্জের একাধিক প্রতিষ্ঠানে শিক্ষকতার খেদমত আঞ্জাম দেন।তিনি স্ত্রী, ৪ছেলে, ৪মেয়ে, ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
-এসএন
















