মিশর: করোনা হাসপাতালে আগুন লেগে নিহত কমপক্ষে ৭

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের একটি কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো অনেকে।

দেশটির স্থানীয় সূত্র ও রাষ্ট্রীয় দৈনিক আলআহরাম জানিয়েছে, শনিবার রাজধানী কায়রোয় আলউবুর শহরের মিসর আল আমাল প্রাইভেট হাসপাতালে সকাল ৯ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র আরো জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে। ইতোমধ্যে রোগীদের উদ্ধার করে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে গত সপ্তাহ থেকে মিশরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার নতুন করে এক হাজার ১৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৩ জনের।

সূত্র: আলআরাবিয়া নিউজ

এসএন

পূর্ববর্তি সংবাদইরানে তুষারঝড়ে প্রাণ গেল ১০ পর্বতারোহীর
পরবর্তি সংবাদগাজায় কোভিড-১৯-এর চিকিৎসা সহায়তা হিসেবে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম পাঠাল আমিরাত!