নোয়াখালীতে নারীকে বিবস্ত্র ও নির্যাতন মামলায় প্রধান আসামির জামিন, এখনও পলাতক ৪

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগকে (৪৫) জামিন দিয়েছেন হাইকোর্ট। অভিযুক্ত ১৪ জনের মধ্যে চার জন এখনও পলাতক রয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোম্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসমিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।

এর আগে গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  অভিযুক্ত ১৪ জনের মধ্যে চার জন এখনও পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। এরপর রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ করার অভিযোগ এনে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। পরে ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে আদালতের নির্দেশে ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়।

-আরএম

পূর্ববর্তি সংবাদবিদায়ী বছরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ২৪ ভারতীয় সেনার মৃত্যু, প্রতি মাসে গড়ে ২ জন
পরবর্তি সংবাদময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ, ঘটনাস্থলেই নারী, শিশুসহ নিহত ৭