ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলি সেনার গুলিতে হারুন আবু আরম (২৪) নামে ফিলিস্তিনি এক নাগরিকের ঘাড়ের নিচ থেকে শরীরের বাকি অংশ প্যারালাইজ হয়ে গেছে বলে জানা গেছে।
এক ভিডিওতে দেখা গেছে, হারুন আবু আরম এবং আরও তিন জন একটি পোর্টেবল ইলেকট্রিক জেনারেটর ধরে ছিলেন। ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে এটি ছিনিয়ে নিতে চেষ্টা করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত ১ জানুয়ারি, শুক্রবার পশ্চিম তীরের দক্ষিণে হেব্রনের কাছে ঘটনাটি ঘটেছিল।
ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি করে ইসরাইলি সেনা এবং আবু আরমকে মাটি পড়ে যান।
ভিডিওটি ইসরায়েলি মানবাধিকার সংস্থা এবং ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যমের কাছে এসে পৌঁছেছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সেনারা আত-তুওয়ানি গ্রামে একটি অবৈধ ভবন বাজেয়াপ্ত ও উচ্ছেদ করতে একটি রুটিন অভিযানে গিয়েছিল। অভিযানের সময় একজন ফিলিস্তিনির গুলিতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে তদন্ত চলছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানের সময় তাদের দিকে প্রায় দেড়শ’ ফিলিস্তিনি পাথর ছুঁড়েছিল। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আড়াই-মিনিটের ভিডিওতে এমন কিছু দেখা যায়নি।
এদিকে, ফিলিস্তিনি অধ্যুষিত স্থানীয় গ্রাম কমিটির প্রধান মোহাম্মদ রিব সিএনএনকে জানান, আবু আরমের নিজের পারিবারিক বাড়িটি এক মাস আগে ভেঙে ফেলা হয়েছিল। শুক্রবারের অভিযানের সময় তিনি তার প্রতিবেশীদের সম্পত্তি রক্ষার চেষ্টা করেন।
রিব বলেন, ‘হারুন তার পাড়া প্রতিবেশীদের জেনারেটর ফিরিয়ে আনতে সাহায্য করছিলেন তখন তার ঘাড়ের পিছনে গুলি করা হয়।’
বর্তমানে হিব্রোনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আবু আরমকে ঘাড়ে গুলি করা হয়েছে, তার স্নায়ু ও মেরুদণ্ড ক্ষতিগ্রস্থ হয়েছে এবং চারটি অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, আহত আবু আরম কেবল ভেন্টিলেটরের সাহায্যে শ্বাস নিতে পারছেন।
গুলিবিদ্ধ ২৪ বছরের হারুন রাসমি আবু আরাম দক্ষিণ হেবরনের আল-তুয়ানাহ গ্রামের অধিবাসী।
ইসরায়েলের মানবাধিকার সংস্থা বি’সেলেম বলেছে, আবু আরাম সেসময় এক প্রতিবেশীকে তার বাড়ি বানাতে সহায়তা করছিলেন।
গুলি করার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা একটি জেনারেটর নিয়ে যেতে চাচ্ছে এবং আবু আরাম সেটি নিজের কাছে রাখার চেষ্টা করছেন। এরপর একটি গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় আবু আরামকে মাটিতে পড়ে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ হেবরনে ফিলিস্তিনিরা একটি বাড়ি বানানোর সময় তাদের বাধা দেয় ইসরায়েলি সেনারা। এ সময় তারা আবু আরামের একটি জেনারেটর কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
תקרית אלימה היום בשטחים באזור דרום הר חברון: הפלסטינים מדווחים על ירי צהל מקרוב בפלסטיני לא חמוש סמוך לעיירה יטא בעקבות ויכוח על החרמת גנרטור. התקרית צולמה ופורסמה בשטחים. pic.twitter.com/b3Hvj4wCeg
— Or Heller אור הלר (@OrHeller) January 1, 2021
পশ্চিম তীরের যে অঞ্চলের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে সেসব অঞ্চলে অনুমতি ছাড়া ফিলিস্তিনিদের বাড়ি নির্মানে নিষেধাজ্ঞা রয়েছে। বাড়ি নির্মানের অনুমতি পাওয়াও বেশ কষ্টসাধ্য।
ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে বলেছে, দেশটির সেনারা যখন ‘অবৈধ ভবন’ উচ্ছেদের নিয়মিত দায়িত্ব পালন করছিল তখন কিছু ফিলিস্তিনি তাতে বাধা দেয়। সেনারা তখন ফাঁকা গুলি ছোড়ে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় তারা।
-এসএন
















