ইসলাম টাইমস ডেস্ক: এবারের একুশে বইমেলা ১৮ মার্চ থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া মেলা ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলা নববর্ষের দিন মেলা শেষ হবে।’
এর আগে বাংলা একাডেমি থেকে জানানো হয়েছিল, ১৮ মার্চ শুরু হবে বইমেলা। তবে কত দিন চলবে তার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আজ বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি পহেলা বৈশাখ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে বইমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার পরিকল্পনা ছিল।
-এসএন
















