ইসলাম টাইমস ডেস্ক: রাবেতাতুল আলমিল ইসলামী মক্কা মুকাররমার বিশ্ববরেণ্য ক্বারী শায়খগণের এবারের মসলিসে ইলমীর চতুর্থ বার্ষিক সম্মেলন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
মজলিসে ইলমীর যেসকল সদস্য সৌদি আরবে ছিলেন তারা সরাসরি রিয়াদে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া অন্য সদস্যগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। মোট পনেরোটি দেশের ওলামা-মাশায়েখকে এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের সকল সদস্য বৈঠকে অংশগ্রহণ করে তিন ঘন্টাব্যাপী কেরাত শাস্ত্র সম্পর্কিত এজেন্ডা নিয়ে আলোচনা-মতবিনিময় করেন এবং নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মূল্যবান মতামত ব্যক্ত করেন।
কর্মসূচীতে কুরআন মাজীদের তিলাওয়াতের শিক্ষাব্যবস্থা ও মানদণ্ড, নতুন শিল্প প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে সারগর্ভ আলোচনা হয়। এই মহতি শাস্ত্রের (কেরাত) আরও প্রসারের লক্ষ্যে অনলাইন কোর্স নিয়ে আলোচনা করা হয়েছে যা প্রতিষ্ঠানের প্রাজ্ঞ ওলামা মাশায়েখ তৈরি করেছেন।
কোর্সটি এ প্রোগ্রামে পেশ করা হয়। এরপর অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ এর ওপর দীর্ঘ পর্যালোচনা করেন। এবং সবশেষে রাবিতা-ই-আলমে-ইসলামীর সভাপতি এবং সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে এটিকে অনুমোদন করা হয়। যা কেরাত শাস্ত্রে আগ্রহীদের জন্য এক মহাপ্রাপ্তি, অমূল্য উপহার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রবিতা-ই আলমে-ইসলামী-এর সভাপতি ডা. আবদুল করিম আল-ইসা। ভারত থেকে প্রতিনিধিত্ব করেন শায়খ-উল কুররা হযরত মাওলানা ক্বারী আবুল হাসান আজমী। মুফতি বিলাল কাসমী সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ভারতীয় দ্বীপপুঞ্জ, আফ্রিকা এবং ফ্রান্স সহ ১৫ টি দেশের মাশায়েখ এতে অংশ নেন। রাবেতা আলমে ইসলামীর সভাপতির দোআর মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
আররিয়াদ ডটকম, সাওয়াহ নিউজ, মিল্লাত টাইমস অবলম্বনে সাইফ নূর
-এমএসআই
















